• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ছাত্রলীগের নতুন কোনো কমিটি দেওয়ার ওপর নিষেধাজ্ঞা

প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ৬:০৭
আপডেট: শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ৬:০৭

ছাত্রলীগের নতুন কোনো কমিটি দেওয়ার ওপর নিষেধাজ্ঞা

সম্মেলনের তারিখ চূড়ান্ত হওয়ায় ছাত্রলীগকে নতুন করে কোনো জেলা, উপজেলা ও অন্যান্য শাখার কমিটি না দেওয়ার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ।

শনিবার (১১ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়মী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘ছাত্রলীগ নতুন করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোনো জেলা, উপজেলা কিংবা বিশ্ববিদ্যালয় শাখা, সর্বোপরি কোনো শাখার কাগজে কমিটি দিতে পারবে না।’

এর আগে ৪ নভেম্বর সম্মেলনের তারিখ চূড়ান্ত হওয়ার পর ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব বেশ কিছু শাখার কমিটি দেওয়ায় এবং সেগুলো নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় এ নিষেধাজ্ঞা দেওয়া হলো।

উল্লেখ্য, আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন।