• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা

প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ৮:৫৯
আপডেট: শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ৮:৫৯

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালোমানের প্র‌তি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে দুই হাজার ৩৩২ টাকা।

শনিবার (১২ নভেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুসের ঘোষণা অনুযায়ী, নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভ‌রি স্বর্ণের দাম বেড়ে দাঁড়াবে ৮২ হাজার ৪৬৪ টাকা। যা এতদিন ছিল ৮০ হাজার ১৩২ টাকা।

এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৩৫ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এখন থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬৭ হাজার ৪৭৬ টাকায় বিক্রি হবে।

সনাতনি স্বর্ণের দাম ভরিতে ৩৬৮ টাকা বাড়িয়ে ৫৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৫৫ হাজার ১৫২ টাকা।

তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের রূপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট রূপার দাম এক হাজার ২২৫ টাকা এবং সনাতনি প্রতি ভরি রূপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com