• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে নগরে প্রচার মিছিল

প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ৯:১৮
আপডেট: শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ৯:১৮

9665323

সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে নগরে প্রচার মিছিল

সংবাদ বিজ্ঞপ্তি

আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে নগরে প্রচার মিছিল বের করা হয়।

শনিবার (১২ নভেম্বর) বিকাল ৩টায় সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মতছির এর উদ্যোগে ওসমানী মেডিকেলের সামন থেকে প্রচার মিছিলটি বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজার পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিছিলটি শেষ হয়।

পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশে মাহফুজুল করিম শিপলু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মতছির।

নেতৃবৃন্দ বলেন- ‘যেখানে জাতীয়তাবাদী বিএনপি বিভাগীয় গণসমাবেশ ডেকেছে সেখানেই সরকার প্রতিহত করতে নানা পন্থা অবলম্বন করেছে। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। দেশের সর্বস্তরের জনতা ও দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ তা বুঝিয়ে দিয়েছে। আগামী ১৯ নভেম্বর সিলেটে বিভাগীয় গণসমাবেশ সফলে প্রত্যেক নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে।’

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. আফরোজ মিয়া, সুলতান মিয়া, মেম্বার আউয়াল, দুলাল আহমদ, ছাইদুল ইসলাম, মো. আব্দুল্লাহ, সোহানুর রহমান খোকন, তারেক রহমান তারু, টিপু সুলতান, রাসেল আহমদ, শরিফ আহমদ, আব্দুস সালাম লাভলু, রায়হান আহমদ, মুসাদ্দেক, সাইদুল, ছাদিক, সুমন, রামি, সুমন মিয়া, পাপন, অনিক কবির, আমির ও মো. রুনু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com