• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনারের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ ২:২৪
আপডেট: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ ২:২৪

ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনারের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিনি নিকোলাসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এ বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য এ নিশ্চিত করেছেন।

বৈঠকে আরও উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।