• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

নৌ পুলিশের জন্য জায়গা বরাদ্দ চান বাহিনী প্রধান

প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ ৬:৩১
আপডেট: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ ৬:৩১

নৌ পুলিশের জন্য জায়গা বরাদ্দ চান বাহিনী প্রধান

নৌ পুলিশের কর্ম পরিচালনার জন্য স্থায়ী জায়গা বরাদ্দ চেয়েছেন বাহিনী প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম। সোমবার (১৪ নভেম্বর) বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে নৌ পুলিশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ দাবি জানান তিনি।

নৌ পুলিশ প্রধান বলেন, এখন আমরা ভাড়া করা বাসায় থেকে অপারেশন পরিচালনা করছি। কিন্তু জাল, মাছ উদ্ধার করে নিয়ে আসলে, সেখানে বাড়িওয়ালা এবং আশেপাশের মানুষেরা অনেক বিরক্তিবোধ করেন। এটা স্বাভাবিক। কারণ অনেক সময় মাছ পঁচে যায়। আর জাল থেকেও একটা দুর্গন্ধ বের হয়ে থাকে। তাই আমাদের জায়গা দিলে প্রয়োজনে আমর টিনের ঘর করে হলেও সাচ্ছন্দ্যে কাজটা করতে পারবো।

আলোচনা সভার আগে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট নৌ পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। রাজারবাগ থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।