• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সিলেট নগরীতে সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেটের প্রচারপত্র বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ১১:০৭
আপডেট: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ১১:০৭

সিলেট নগরীতে সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেটের প্রচারপত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

১৯ নভেম্বর সিলেট বিএনপির বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেটের উদ্যোগে নগরীতে মঙ্গলবার (১৫ নভেম্বর) প্রচারপত্র বিতরণ করা হয়।

প্রচারপত্র বিতরণ শেষে সিলেট জেলা আইনজীবি সমিতির সভাপতি এটিএম ফয়েজের সভাপতিত্বে এডভোকেট ইকবাল আহমদ পরিচালনায় বক্তব্য রাখেন- সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেটের আহবায়ক ডা. শামীমুর রহমান, সদস্য সচিব ডা. মো. শাহ নেওয়াজ চৌধুরী, এডভোকেট আশিক উদ্দিন আশু, খালেদ আহমদ, শিক্ষাবিদ ফরিদ আহমদ, শাবিপ্রবি শিক্ষক ড. মোজাম্মেল হক, আতিকুর রহমান সাবু, বদরুল আহমদ চৌধুরী, আনোয়ার হোসেন, এডভোকেট এজাজ উদ্দিন, এডভোকেট মোস্তাক আহমদ, এডভোকেট সাঈদ আহমদ প্রমুখ।

প্রচারপত্র বিতরণ কালে বক্তারা সর্বস্থরের জনগণকে অনুরোধ জানান বিএনপির গণসাবেশে উপস্থিত হওয়ার জন্য।