• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সম্মিলিত পেশাজীবী পরিষদের নতুন কমিটি গঠন

প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ২:৫৫
আপডেট: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ২:৫৫

সম্মিলিত পেশাজীবী পরিষদের নতুন কমিটি গঠন

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) দুই সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং সদস্য সচিব হয়েছেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন কমিটি অনুমোদন করেছেন। বিএনপির কেন্দ্রীয় দফতর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ডা. জাহিদ হোসেন এর আগে বিএসপিপির সদস্য সচিব ছিলেন। আর কাদের গণি চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি।