• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সিলেটে বিএনপির গণসমাবেশে আগত নেতা-কর্মীদের থাকার জন্য বিশেষ ক্যাম্প স্থাপন

প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ১১:৫৬
আপডেট: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ১১:৫৬

সিলেটে বিএনপির গণসমাবেশে আগত নেতা-কর্মীদের থাকার জন্য বিশেষ ক্যাম্প স্থাপন

আগামী শনিবার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ ঘিরে প্রস্তুতির কমতি রাখছেন না নেতা-কর্মীরা। সমাবেশের আগেই কর্মী-সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে চাচ্ছে বিএনপি। তাই সমাবেশস্থলে রাতে অবস্থানের জন্য বিশেষ ক্যাম্প তৈরি করা হয়েছে।

ইতোমধ্যে ৬টি ক্যাম্প প্রস্তুত রাখা হয়েছে। ক্যাম্পগুলো সমাবেশ শুরুর আগেই সরিয়ে ফেলা হবে।

জানা যায়, বিভাগের চার জেলা থেকে আসা নেতা-কর্মীরা আগেভাগেই যেন সমাবেশস্থলে এসে অবস্থান করতে পারেন, সেজন্য স্থাপন করা হচ্ছে ক্যাম্প।

একেকটি ক্যাম্পে ৪৫০ থেকে ৫০০ জন লোক থাকতে পারবেন। ক্যাম্পগুলো জেলা ও এলাকাভিত্তিক তৈরি করা হচ্ছে। এগুলোর বেশির ভাগে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা থেকে আসা নেতা-কর্মীরা থাকবেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশের বিভিন্ন এলাকায় সমাবেশে যোগ দিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন নেতা-কর্মীরা। সিলেটেও এ ধরনের বাধা আসতে পারে। এজন্য অনেক নেতাকর্মী এবং সমর্থক আগেভাগেই সমাবেশস্থলে চলে এসেছেন। তাদের থাকার জন্যই এসব ক্যাম্প। সমাবেশের দিন ভোরে ক্যাম্পগুলো সরিয়ে নেয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com