• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

কুলাউড়ায় বিএনপির নেতাকর্মীদের বাসায় পুলিশে তল্লাশি, কেন্দ্রীয় নেতাকে অবরুদ্ধের অভিযোগ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ১১:৫০
আপডেট: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ১১:৫০

কুলাউড়ায় বিএনপির নেতাকর্মীদের বাসায় পুলিশে তল্লাশি, কেন্দ্রীয় নেতাকে অবরুদ্ধের অভিযোগ

সিলেটের মৌলভীবাজার কুলাউড়ায় বিএনপির নেতাকর্মীদের বাসায় পুলিশে তল্লাশি, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবেদ রাজাকে অফিসে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) পার্টি অফিসে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কেন্দ্রীয় বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজা।

পার্টি অফিসে সংবাদ সম্মেলনে আবেদ রাজা বলেন,‘বিএনপি উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার নেতাকর্মীদের আগামী ১৯ তারিখের সমাবেশে অংশগ্রহনের জন্য উদ্বুদ্ধ করে যা ব্যাপক সাড়া ফেলে। সমাবেশে লংমার্চ করে যাওয়ার জন্য কয়েকশত নেতাকর্মী ব্যানার, প্লেকার্ড ও টিশার্ট পরে কুলাউড়া বিএনপির অফিসে এসেছিলেন। আমাদের বৃহস্পতিবার লংমার্চ করে সিলেটে যাওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ উপজেলা সভাপতি জয়নাল আবেদিন বাচ্ছুকে বুধবার আটক করে এবং আমার বাড়িতে তল্লাশি চালিয়ে হয়রানির চেষ্টা করে। এছাড়া বৃহস্পতিবার সকাল থেকে বিএনপি অফিস অবরুদ্ধ করে রাখে এবং বিভিন্ন নেতাকর্মীদের বাড়তে তল্লাশি অভিযান চালায়। পুলিশের মারমুখী আচরণ এবং প্রায় পাঁচ ঘণ্টা বিএনপির নেতাকর্মীদেরকে অবরুদ্ধ করে রাখায় বিএনপি আনুষ্ঠানিকভাবে লংমার্চ স্থগিত করে স্ব স্ব উদ্যোগে সিলেটের সমাবেশে যাওয়ার সিদ্বান্ত গ্রহণ করে।‘

সিদ্বান্তের কথা তাৎক্ষনিক সংবাদ সম্মেলনে জানান অ্যাডভোকেট আবেদ রাজা।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সম্পাদক বদরুজ্জামান সজল, শ্রমিকদল সভাপতি সিরাজ উদ্দিন বুলু,ভারপ্রাপ্ত দফতর সম্পাদক কামরুল ইসলাম,স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহমান, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মমতাজ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।