• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ক্ষমতায় গেলে জাতীয় সরকার ও দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠন হবে : রুমিন ফারহানা

প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ১০:৩২
আপডেট: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ১০:৩২

ক্ষমতায় গেলে জাতীয় সরকার ও দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠন হবে : রুমিন ফারহানা

বিএনপি নেত্রী, জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন ও দ্বি-কক্ষ বিশিস্ট পার্লামেন্ট গঠন করবে। গণতন্ত্র পূণরুদ্ধারের আন্দোলন বিএনপি’র একার পক্ষে সম্ভব নয়। এ জন্য দেশের অন্যান্য রাজনৈতিক দল ‘ক্ষুদ্র দলগুলো’ গুলোকে এগিয়ে আসতে হবে। দেশের আগের চেহারা ফিরিয়ে আনতে, গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন প্রতিষ্ঠা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, মানুষের ন্যায় বিচার পাওয়া ও মানবাধিকারে বিশ্বাস করেন সেই সকল দলগুলো সাথে নিয়েই জাতীয় সরকার গঠনের বিকল্প নেই। জয়ী ও বিজিত নিয়েই এই জাতীয় সরকার প্রতিষ্ঠা হবে।

আজ শুক্রবার বিকেলে রত্মদ্বীপ রিসোর্ট কনফারেন্স রুমে বিএনপির মিডিয়া সেলের আয়োজনে ‘জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তী জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

মিডিয়া সেলের আহবায়ক, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব, সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

মতবিনিময় সভার মূল বক্তা ব্যারিস্টার রুমিন ফারহানা আরো বলেন, যে সকল ক্ষুদ্র রাজনৈতিক দলগুলো জাতীয় সরকারের সাথে যুক্ত হবেন। তাদের প্রার্থী যদি এমপি হিসেবে নির্বাচিত নাও হন, তবুও তাদের মেধা প্রজ্ঞা ও গঠনমূলক মতামত জাতীয় সংসদে উপস্থাপন করতে পারবেন। বিএনপির হাত দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশের চারটির পরিবর্তে অসংখ্য গণমাধ্যম তৈরী ও বিচার বিভাগের স্বাধীনতা এসেছে।

সভায় আরো বক্তব্য রাখেন, পাবনা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল করিম, পাবনা জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান, ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. জাকির হোসেন, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মির্জা আজাদ, জাসদ (রব) পাবনা জেলা শাখার সভাপতি মোজাম্মেল হোসেন কবির ও ড্যাবের পাবনা জেলা শাখার সদস্য সচিব ডাঃ আহমেদ মোস্তফা নোমান।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, বিএনপির মিডিয়া সেলে সদস্য ড. মোর্শেদ হাসান খান ও আতিকুর রহমান রুমন প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com