• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

খুলনায় ওব্যাট হেল্পার্স’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ১০:৩৫
আপডেট: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ১০:৩৫

খুলনায় ওব্যাট হেল্পার্স’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি: খুলনায় বেসরকারি এন জি ও সংস্থা ওব্যাট হেল্পার্স’র আয়োজনে “মিট দ্যা এলিট পার্সোন’স” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৮ নভেম্বর খালিশপুরের ওব্যাট আই টি সেন্টারে ওব্যাট হেল্পার্স (ইউ এস এ) এর সি ই ও আনোয়ার খান আকমল এর আগমন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া অনুষ্ঠানে ওব্যাট হেল্পার্স আমেরিকা’র এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট ক্যাটালিনা সিফুয়েন্টেস (ইউ এস এ) সহ উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মো:মনিরুজ্জামান, সংরক্ষিত নারী কাউন্সিলর পারভীন আকতার, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: লুতফর রহমান, সিনিয়র শিক্ষক শেখ মো: তৌহিদুল ইসলাম, প্রিতিশ কুমার রায়, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক এজাজ আহমেদ , মো: রিয়াজ আহমেদ, সংবাদকর্মী মুশফিকুর রহমান মেহেদীসহ প্রমুখ। অতিথির বক্তব্যে আনোয়ার খান বলেন ” আমদের দেশে এখনো অনেক ছেলে মেয়েরা পারিবারিক অসচ্ছলতা কারনে পড়ালেখা করতে পারেনা। তিনি আবেগাপ্লুত হয়ে আরো বলেন “আমরা সবাই আশা রাখি ,সকলে হাতে হাত রেখে সামনে এগিয়ে যেতে পারবো। ” ক্যাটালিনা বলেন “ধন্যবাদ জানাই সকল শিক্ষকদেরকে , যারা সন্তানদের অভিভাবকদের থেকেও গুরূত্বপূর্ণ ভুমিকা রাখে। শিক্ষকেরা শিক্ষার্থীদের উপর আরো যত্নশীল হলে আমাদের সন্তানেরা উন্নতির শীর্ষে পৌঁছাতে পারবে। এসময় ওব্যাট হেল্পার্সে প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরন করা হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি আই এস ডি সি এম এর প্রকল্প
কর্মকর্তা হুমায়ুন কবিরের সমাপনী বক্তব্যের মাধ্যমে ইতি টানা হয়।