• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

মহাসমাবেশ ঘিরে সিলেটের সাথে আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ

প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ৩:৩৩
আপডেট: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ৩:৩৩

মহাসমাবেশ ঘিরে সিলেটের সাথে আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ

বিএনপির বিভাগীয় মহাসমাবেশ ঘিরে সিলেটের সঙ্গে কার্যত সারাদেশের সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে।

সরেজমিনে, দেখা যায় সিলেটের কুমারগাও বাস স্ট্যান্ড থেকে সুনামগঞ্জগামী কোন বাস ছেড়ে যায় নি বা সিলেটে প্রবেশ করেনি।

একই অবস্থা সিলেটের সবিচেয়ে বড় বাস টার্মিনাল কদমতলী বাস টার্মিনালেরও।সেখান থেকে আন্তজেলা বা দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি বা আসেনি।

হঠাৎ করে বাস বা চলাতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।টার্মিনালে এসে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।নির্দিষ্ট গন্তব্যে পৌছাতে পারবেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন তারা।

হবিগঞ্জ এক্সপ্রেসের কাউন্টারে এসে কাউন্টার বন্ধ পেয়ে শ্রীমঙ্গলের বাসিন্দা রাহিমা খাতুন বলেন, আমি জরুরি কাজে গতকাল সিলেট এসেছিলাম এখন এখানে এসে শুনলাম বাস বন্ধ।বাস যদি বন্ধ থাকে তাহকে আমি বাড়ি পৌছাব কিভাবে।

ঢাকাগামী যাত্রী আব্দুল্লাহ আল জুবেদ বলেন,আমি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সকাল ১১ টায় হুমায়ুন রশীদ চত্বরের হানিফ পরিবহনের কাউন্টারে এসে তালাবদ্ধ অবস্থায় পেয়েছি।পরবর্তীতে অনেক বাস কাউন্টারে গিয়েও এই অবস্থা পেয়েছি।

আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচলের বিষয়টি নিয়ে জানতে চাইলে সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবীর পলাশ বলেন, আজ হবিগঞ্জ ও সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট চলছে। হয়তো এজন্যই গাড়ি চলছে না। আর গত তিন আগে ধর্মঘটের ঘোষণা দেওয়ায় যাত্রীসংখ্যা নেই বললেও চলে। যাত্রী না থাকায় অনেকেই গাড়ি বের করেননি বলে জানান পরিবহনের এই নেতা।