• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

উত্তরায় বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ৬:১০
আপডেট: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ৬:১০

উত্তরায় বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

রাজধানীর উত্তরার ৮ নম্বর সেক্টরে রেললাইনের পাশে বস্তিতে আগুন লেগেছে।

আজ শনিবার বিকাল ৪টা ৫৮ মিনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, উত্তরা-৮ নম্বর সেক্টরে রেললাইনের পাশে বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।