• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সিলেটে মির্জা ফখরুলের বক্তব্যের সময় ছাত্রলীগের শোডাউন

প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ৬:৪৯
আপডেট: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ৬:৪৯

সিলেটে মির্জা ফখরুলের বক্তব্যের সময় ছাত্রলীগের শোডাউন

সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তার বক্তক্য শেষ হবার সাথে সাথে ছাত্রলীগের এক মোটরসাইকেল শোডাউন অতিক্রম করে চৌহাট্টা এলাকা। ২০ থেকে ২৫টি মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগ নেতারা চৌহাট্টা এলাকা অতিক্রম করে।

শনিবার ছাত্রলীগ নেতা রাহেল সিরাজের নেতৃত্বে এ শোডাউনটি বন্দরবাজার থেকে চৌহাট্টা হয়ে খাসদবীর গিয়ে শেষ হয়।

এ সময় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।