• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ

প্রকাশ: রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ১২:০৭
আপডেট: রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ১২:০৭

ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ

ছাত্রদল নেতা মো. নয়ন মিয়াকে হত্যার প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

শনিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই বিক্ষোভ মিছিল হয়। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক রকিবুল ইসলাম রাকিবসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় অনুষ্ঠেয় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে আজ শনিবার বিকেলে মোল্লা বাড়ি এলাকায় লিফলেট বিতরণ করা হয়। বিএনপির দাবি, এ সময় পুলিশ নির্বিচারে তাদের ওপর গুলি চালায়। এতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. নয়ন মিয়া গুলিবিদ্ধসহ অনেক নেতাকর্মী আহত হয়।