বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণকালে সরকারের আজ্ঞাবহ, দলবাজ, অতি উৎসাহী পুলিশ সদস্যদের গুলিতে ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ নয়ন মিয়া হত্যাকান্ডের প্রতিবাদে আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ঢাবি ছাত্রদলের বিপ্লবী সভাপতি খোরশেদ আলম সোহেল ও সংগ্রামী সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহ সভাপতি মোঃ মশিউর রহমান, জুয়েল হাসান, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ (এফআর), মোঃ তরিকুল ইসলাম তারিক, ফারহান মুহাম্মদ আরিফ, নাছির উদ্দীন শাওন, সাদ্দাম হোসেন, শাহদাত হোসেন, রাজু আহমেদ, আবু হান্নান তালুকদার, আব্দুর রহিম রনি, মাহমুদ ইসলাম কাজল, সৈকত মোর্শেদ, বোরহানউদ্দিন খান সৈকত, আজিজুল হক, সহ-সাধারন সম্পাদক আ.হ.ম খোকন, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হোসাইন আহমদ সাদ্দাম মীর, আন্তর্জাতিক সম্পাদক জসিম খান, অমর একুশে হল সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের কর্মী মাহমুদুল হাসান, রানা, সাব্বির বিজয় ৭১ হলের সিনিয়র সহ সভাপতি সাইফ খান, সিনিয়র যুগ্ম সম্পাদক বজলুর রহমান বিজয়, কর্মী সাজ্জাদ হোসাইন, আহসান হাবিব রায়হান, জসীমউদদীন হলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, ছাত্রদল কর্মী জুবায়ের আলী, মাষ্টার দা সূর্যসেন হলের যুগ্ম সম্পাদক মানিউল আলম পাঠান শান্ত, প্রচার সম্পাদক মুস্তাকিন আল মামুন পিয়াল, কর্মী আসিফ মাহমুদ আকাশ, শিপন মিয়া, হাজী মোহাম্মদ মহসিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিনহাজুল হক নয়ন, কর্মী আবু জার গিফারী ইফাদ, মুজিব হলের কর্মী সাইফ আল ইসলাম দ্বীপ, স্যার এ এফ রহমান হলের যুগ্ম সাধারণ সম্পাদক জারিফ রহমান, কর্মী রাফসান জানি পরশ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের কর্মী মোঃ আবদুল্লাহ সাব্বির, নাসির উদ্দীন, আতিক মোর্শেদ, শাহরিয়ার লিওন, আতিক ইশরাক, এস এম হলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইমন মিয়া, ক্রীড়া সম্পাদক সাকিব হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

