• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আগামীকাল তারেক রহমানের ৫৮ তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ৮:১৯
আপডেট: সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ৮:১৯

আগামীকাল তারেক রহমানের ৫৮ তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) এর পৃষ্ঠপোষকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মদিন উদযাপন উপলক্ষে ড্যাব কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে আগামী মঙ্গলবার (২২ নভেম্বর) বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এক ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প এর কার্যক্রমের উদ্বোধন করবেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

আজ সোমবার ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) এর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা পরিষদের সদস্য ও ড্যাব এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ড্যাব এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধান করবেন ড্যাব এর মহাসচিব ডা. মোঃ আব্দুস সালাম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com