মাজেদুল কবীর রাসেল ; নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা ঃ ২০ নভেম্বর শুরু হয়ে গেছে কাতার বিশ্বকাপ। বাংলাদেশের ফুটবল প্রেমীরা বিশ্বের সঙ্গে অধীর আগ্রহে সাথে খেলা টিভির পর্দায় খেলা দেখে আর কেউবা কাতার গিয়ে ফুটবল খেলা উপভোগ করে। খেলা বাড়ছে ভক্ত সমর্থকদের উন্মাদনা। আর এই উন্মাদনায় পিছিয়ে নেই পিরোজপুরের নাজিরপুরের ফুটবল প্রেমীরা। গড়ে তুলছে পছন্দ দলের সমর্থকগোষ্টী। করেছেন দলের সমর্থকগোষ্টী কমিটি।
পাড়া মহল্লায় হাট বাজারে বড় পর্দায় খেলা দেখার জন্য ব্যবস্থা করেছেন প্রজেক্টর। প্রিয় দলের পতাকা কিনে নিজ বসতবাড়ী দোকান এমনকি রাস্তার পাশে ব্রীজ কালভার্টের উপর সাটানো হচ্ছে প্রিয় দলের পাতাকা সহ জাতীয় পতাকা।
তাই উপজেলায় বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা বিক্রির হিড়িক পড়েছে। উপজেলার অনেক ভ্রাম্যমাণ মৌসুমী ব্যবসায়ীরা কয়েকদিন যাবৎ তাদের পেশা বদলে ফেরি করে পতাকা বিক্রি করে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন হাট বাজারে ভ্যানে ফেরী করে বিক্রির করেছেন বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশেগুলোর পতাকা। হাট বাজারে দর্জি দোকানগুলোতে পড়েছে পতাকা তৈরি করার হিড়িক। সব থেকে বেশি দেখা যাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা।
জানা গেছে বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থক তুলনামূলক বেশি থাকায় এই দুই দেশের পতাকা বিক্রি বেশি। তবে পিছিয়ে নেই জার্মান ফ্রান্স সহ দলের পতাকা বিক্রি।
পতাকার পাশাপাশি চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের জার্সি ও ব্যাজ বানানোর কাজে ব্যস্ত সময় পার করছেন দর্জি কারিগররা। অনেকে আবার নিজের পছন্দের দলের জার্সি কিনে দিচ্ছেন নিজ বাচ্চাকে। উপজেলার শ্রীরামকাঠী বন্দর কাপড় ব্যবসায়ী শামীম আহমেদে জানান, দিনে ৩ হাজার থেকে ৫ হাজার টাকার মতো পতাকা ও জার্সি বিক্রি করি। তবে বেশিরভাগ ক্রেতা হচ্ছে তরুন শিক্ষার্থীরা। বিগত বছরে তুলনায় এবার পতাকা ও র্জাসি বিক্রি পরিমান অনেক বেশি।
আর্জেন্টিনার সমর্থক মানিক মোল্লা জানান, ছোট ছেলের আবদার পুরন করতে প্রিয় দলের ৩০০ টাকা দিয়ে একটি পতাকা কিনলাম বাসায় উড়ানোর জন্য।
জার্সি পতাকা বিক্রির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম, চায়ের দোকান থেকে বাড়ীর উঠোনে তর্কে মেতে উঠেন ফুটবল প্রেমীরা। বিশ্বকাপ শুরু হবার ১৫ দিন আগে থেকেই পতাকা বিক্রির ধুম পড়ে। চোখে পড়ছে বেশি এছাড়াও দর্জির দোকান গুলোতে পতাকা বানাতে দর্জি কারিগরদের ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে।

