২৬ নভেম্বরের কুমিল্লা বিভাগীয় গণসমাবেশকে সাফল্যমন্ডিত করার জন্য জনগণকে অবহিত করতে ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলা বাজারে গতকাল লিফলেট বিলি করার সময় উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়াকে শরীরে বন্দুক ঠেকিয়ে পুলিশ নির্মমভাবে হত্যা করে। এই নিষ্ঠুর হত্যাকান্ডের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে আগামী ২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করা হলো।


