• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

আদালতে হাজিরা: জঙ্গিদের ডান্ডাবেড়ি পরাতে কারা অধিদপ্তরকে চিঠি

প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ২:৪৪
আপডেট: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ২:৪৪

966023 3

আদালতে হাজিরা: জঙ্গিদের ডান্ডাবেড়ি পরাতে কারা অধিদপ্তরকে চিঠি

আদালতে উপস্থাপনের সময় সন্ত্রাসী, জঙ্গি ও গুরুত্বপূর্ণ আসামিদের ডান্ডাবেড়ি পরানোর জন্য কারা সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন বিষয়টি জানিয়েছেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগ পুলিশ কমিশনার মাধ্যমে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, জেলখানা থেকে সন্ত্রাসী, জঙ্গি, চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ আসামি এবং সাজাপ্রাপ্ত আসামি বা একাধিক মামলার দণ্ডপ্রাপ্ত আসামিদের আদালতে উপস্থাপনের সময় অবশ্যই জেলকোড অনুযায়ী ডান্ডাবেড়ি পরানো অবস্থায় কোর্টে পাঠানোর নির্দেশনা ছিল। এমতাবস্থায় জেলখানা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আসামিদের কোর্টে পাঠানোর সময় জেলকোড অনুযায়ী অবশ্যই ডান্ডাবেড়ি পরানো এবং জঙ্গি ও সন্ত্রাসীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আসামিদের আলাদা প্রিজন ভ্যানে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com