• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা পেলেন ডালিয়া

প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ ৪:১৩
আপডেট: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ ৪:১৩

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা পেলেন ডালিয়া

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন আইনজীবী হোসনে আরা লুতফা ডালিয়া। বুধবার (২৩ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ২৭ ডিসেম্বর ভোট গ্রহণ হবে রংপুর সিটি করপোরেশনে। এ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ ডিসেম্বর।

রংপুর সিটি করপোরেশন ও পৌরসভার নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।