• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ইডেন ছাত্রলীগের ১৪ নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ৪:১৯
আপডেট: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ৪:১৯

ইডেন ছাত্রলীগের ১৪ নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

রাজধানীর ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের ১৪ জন নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে, ২ নেত্রীর ওপর থেকে বহিষ্কারাদেশ তুলে নেননি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

বহিষ্কারাদেশ থেকে মুক্তি না পাওয়া নেত্রীরা হলেন— ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী।

বুধবার (২৩ নভেম্বর) রাত ৯টায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, নিজ আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখার সহসভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ৈ, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, আফরোজা রশ্মি, মারজানা উর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা, সূচনা আক্তার এর উপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ও ১৬ নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com