• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মতামত

তারেক রহমানই হতে পারে বিএনপি’র যোগ্য ভবিষ্যৎ কর্ণধার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ৯:০২
আপডেট: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ৯:০২

তারেক রহমানই হতে পারে বিএনপি’র যোগ্য ভবিষ্যৎ কর্ণধার

রাকেশ রহমান

বর্তমানে হলুদ মিডিয়া গুলো আবার অপপ্রচার চালাচ্ছে তারেক রহমানকে নিয়ে তাদের সাথে বাতাস দিচ্ছে কিছু মুখোশ ধারী দলীয় মিডিয়াও। একটি কথা স্পষ্ট বলতে চাই তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা গুলো অশুভ মহল করেছে তা একটিও প্রমাণ করতে পারেনি। তথ্য প্রমাণ ছাড়া অপপ্রচার করা ঠিক নয়। এতে জাতি বিভ্রান্তিতে পরে, এই বিভ্রান্তির দায়-দায়িত্ব হলুদ মিডিয়াদেরকেই নিতে হবে।
আমি এবং আমরা জানি যে যখন জিয়াউর রহমান দেশ ও জাতির ডাকে সাড়া দিয়ে গুরু দায়িত্ব নিয়েছিলেন ও নিজেই সাজিয়ে দিয়েছিলেন জাতীয়তাবাদী দল এবং এমন ভাবে বেছে সাজিয়েছিলেন যে, উনার ভালো কাজে বাঁধা দেয়ার কেউ ছিল না ।
যখন আপনি একটি নতুন বাড়ি বানাবেন তখন ইচ্ছে মত প্লান করে করতে পারবেন । আর যদি ৫০ বছরের পুরনো বাড়ি আমরা পুনগর্ঠন করতে যাই তাহলে অনেক কঠিন । ঠিক তেমনি তারেক রহমান যখন উঠে আসলেন সবার মন জয় করে উচ্চ আসনে তখন তাকে সাজাতে হয়েছে সবকিছু নতুন করে । এখনও তিনি যোগ্যতা যাচাই করেই নেতা বাছাই করেছেন । এটা যেমন দলের জন্য মঙ্গল তেমনি পরবর্তী সরকার গঠনের জন্যও অতি প্রয়োজনীয় ।
একটি কথা ভালো ভাবে চিন্তা করতে হবে , দেখুন ১৯৭১ সালে যে চেতনা জাতির জেগেছিল সেই চেতনা একটা জাতির ভিতরে শত বছরেও জাগে না আর যখন জাগে তখন সেই জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ায় । যার উদাহরণ মালয়েশিয়া ।
এখন আসুন জানি কি চেতনা জেগেছিল ১৯৭১ সালে জেগেছিল সেই অনুভুতি যেই অনুভুতিতে একজন মানুষ তার নিজের জীবনের চেয়েও বেশী মূল্যাবান করে দেখেছিল অন্যের জীবন। নিজে না খেয়ে খাইয়েছিলেন মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের । নিজেরা না ঘুমিয়ে ঘরে জায়গা দিয়েছিলেন সেই সব বীর সন্তানদের ও শরণার্থীদের । এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা । [ এই চেতনার সংজ্ঞা অশুভ মহল আমার মুখ থেকে নিয়ে গিয়েছিল ১৯৯৬ সালে ]
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত বাঙ্গালী জাতির মুক্তিযুদ্ধের চেতনা ধুলায় মিশিয়ে দিয়েছিলেন একজন গ্রেট পলিটিশিয়ান । হতাশ বাঙ্গালী জাতি আবার জাগ্রত ও উন্নতি করতে শুরু করেছিলেন রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে । তাও থামিয়ে দিয়েছিল অশুভ মহল ।
তবে আমার ও আমাদের স্বপ্ন নায়ক তারেক রহমান যে পরিকল্পনা নিয়ে আসছেন তা শত বছরের বাংলাদেশে কেউ নিয়ে আসবে তা তো দূরের কথা ইচ্ছেও প্রকাশ করেনি । কারন দেশপ্রেম ছাড়া এই পরিকল্পনা মাথায় আসা সম্ভব নয় ।
আমি প্রবাসী হয়েছি দেশের অশুভ মহলের কারনে । কিন্তু আমার ধ্যান-জ্ঞান, ধারনা, চিন্তা-ভাবনা সবই দেশ কেন্দ্রিক । আমি প্রতিনিয়ত চিন্তা করি দেশ তথা আমার এলাকার জনগোষ্ঠীর উন্নয়ন নিয়ে তা একটি ক্ষুদ্র চিন্তা, ভাবনা, পরিকল্পনা । তা এসেছে আমার শুধুই দেশপ্রেমের কারণে।

আর তারেক রহমানের চিন্তা-ভাবনা ও পরিকল্পনা তো পুরো দেশ নিয়ে এবং এই পরিকল্পনার মাধ্যমে বহিঃপ্রকাশ হল তার দেশপ্রেম । তা শুধু, বিন্দু মাত্র দেশপ্রেমের ছোঁয়া যার মাঝে আছে সেই উপলব্ধি করতে পারবে তারেক রহমানের দেশপ্রেম । যদিও সে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের ভবিষ্যৎ কর্ণধার তথা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী , সে যদি এইগুলো চিন্তা ভাবনা পরিকল্পনা নাও করতো বা করে তাও তিনি হবেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এতে কোন ভুল নাই। তারপরও তিনি এইগুলো চিন্তা ভাবনা পরিকল্পনা করেছেন তা আমাদের আগামী প্রজন্মের জন্য। তাই বলা যায়, তারেক রহমানই হতে পারে বিএনপি’র যোগ্য ভবিষ্যৎ কর্ণধার।
রাকেশ রহমান (লেখক ও রাজনৈতিক )


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com