• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শহীদ ডাঃ মিলন দিবস : তারেক রহমান এর বাণী

প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ১০:০২
আপডেট: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ১০:০২

শহীদ ডাঃ মিলন দিবস : তারেক রহমান এর বাণী

আজ ২৭ নভেম্বর, শহীদ ডাঃ শামসুল আলম খান মিলন ‘৮০’র দশকে স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে একটি অবিস্মরণীয় নাম। গণতান্ত্রিক আন্দোলনে ডাঃ মিলনের আত্মদান ইতিহাসে ভাস্বর হয়ে থাকবে।
স্বৈরাচার বিরোধী আন্দোলন চলাকালে ১৯৯০ সালের ২৭ নভেম্বর তৎকালীন স্বৈরসরকারের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন তিনি। তাঁর মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করি।
স্বৈরাচারী শাসনের শৃঙ্খল থেকে গণতন্ত্রকে উদ্ধার করতে গিয়েই শহীদ হয়েছেন ডাঃ শামসুল আলম খান মিলন। সকল কর্তৃত্ববাদী, স্বৈরাচারী গণতন্ত্র বিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ডা: মিলন এর আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস।
আমাদের কষ্টার্জিত ও রক্তাক্ত গণতন্ত্র আবারও গভীর খাদের কিনারে গিয়ে পড়েছে। ২০১৪ এর ৫ জানুয়ারীর ভোটারবিহীন নির্বাচন এবং গত ২০১৮ এর ২৯ ডিসেম্বর নিশিরাতের অভিনব নির্বাচনের মাধ্যমে আবারও গণতন্ত্রকে একদলীয় দু:শাসনের করাল গ্রাসে গিলে ফেলা হয়েছে। বহুদলীয় গণতন্ত্রের পথচলাকে থামিয়ে দেয়া হয়েছে। গণতন্ত্রের শত্রুরা নাগরিক স্বাধীনতা ও রাজনীতির বহুমাত্রিকতা হরণ করেছে। মানুষের কথা বলা ও ভোটের অধিকার হরণ করে অতীত বাকশালের প্রেতাত্মা এখন ভয়াল রুপে আত্মপ্রকাশ করেছে।
গণতন্ত্র বিরোধী অপশক্তিগুলোর চক্রান্ত ও ষড়যন্ত্র নস্যাৎ করে ‘গণতন্ত্রের প্রতীক’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রকে মজবুত ভীতের ওপর দাঁড় করিয়ে রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ নিশ্চিত করতে হবে। আর তাহলেই ডাঃ মিলনের আত্মত্যাগ সার্থক হবে।