• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শহীদ ডাঃ মিলন দিবস মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বাণী

প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ১০:০৪
আপডেট: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ১০:০৪

শহীদ ডাঃ মিলন দিবস মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বাণী

“শহীদ ডাঃ মিলন দিবস উপলক্ষে আমি ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ ডাঃ শামসুল আলম মিলনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁর রুহের মাগফিরাত কামনা করি।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ ডাঃ মিলন পালন করেছিলেন অকুতোভয় সৈনিকের ভূমিকা। ডাঃ মিলনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তখন নতুন গতিবেগ সঞ্চারিত হয়। স্বৈরাচার হটিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা ছিলো তাঁর দৃঢ় প্রতিজ্ঞা। বুকের রক্ত ঢেলে তিনি এদেশে গণতন্ত্র পূণরুদ্ধারের পথ প্রশস্ত করে গেছেন। যে পথ বেয়ে দেশে স্বৈরাচারের পতন ঘটে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়।
কিন্তু বর্তমান অবৈধ সরকার বিগত ১৪ বছর ধরে আবারও মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে সমাধিস্থ করেছে। দেশের মানুষ তাদের সকল অধিকার হারিয়ে ফেলেছে। জনগণের কাছ থেকে দেশের মালিকানা কেড়ে নেয়া হয়েছে। আবারও গণতন্ত্রকে পূণরুদ্ধার করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে মানুষের সকল মৌলিক মানবাধিকার। সেজন্যই প্রথমে আমাদেরকে গণতন্ত্রের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারের শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে। সে লক্ষ্য অর্জনে শহীদ ডাঃ মিলনের আত্মত্যাগ আমাদেরকে প্রেরণা জোগাবে।
আজকের এই দিনে আমি ডাঃ মিলনসহ শহীদদের রক্তাক্ত হারানো গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সকলের প্রতি আহবান জানাই।