• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

বদরুজ্জামান সেলিমকে কারাগারে প্রেরণে জেলা ও মহানগর যুবদলের নিন্দা

প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ১২:১০
আপডেট: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ১২:১০

বদরুজ্জামান সেলিমকে কারাগারে প্রেরণে জেলা ও মহানগর যুবদলের নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে ষড়যন্ত্রমুলক গায়েবি মামলায় কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন।

রোববার রাতে এক বিবৃতিতে বদরুজ্জামান সেলিমকে কারাগারে প্রেরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে যুবদল নেতৃবৃন্দ বলেন, বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন বাঁধাগ্রস্ত করতে সরকার আবারো জেল জুলুমের পথ বেঁচে নিয়েছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি ও কারাগারে প্রেরণ করা হচ্ছে। বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম ছাত্র রাজনীতি করে দীর্ঘ পথ পরিক্রমায় বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। গণতান্ত্রিক আন্দোলনকে থামিয়ে দিতে বদরুজ্জামান সেলিমকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অবিলম্বে বদরুজ্জামান সেলিমকে মুক্তি দেওয়া না হলে রাজপথের আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করে আনা হবে। ভুলে গেলে চলবেনা এই সরকারই শেষ সরকার নয়। স্বৈরাচারী সরকারের পতন হলে, জনতার সরকার প্রতিষ্ঠিত হবে। তখন সকল জুলুম নিপীড়নের জন্য জনতার আদালতে কাঠগড়ায় দাঁড় করানো হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com