বুধবার, নভেম্বর ২৩, ২০২২, ভার্জিনিয়া বিএনপি’র উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর — বিপ্লব ও সংহতি দিবস ২০২২ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ভার্জিনিয়া বিএনপি’র আহ্বায়ক জহির খানের সভাপতিত্বে ও সদস্য সচিব তোফায়েল আহমেদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে ডিসি মেট্রো এরিয়ার বিপুল সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল। অনুষ্ঠানের শুরুতে কোরান তেলোয়াত করেন ভার্জিনিয়া বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য জাকির আলম জোসিম ।
বক্তারা তাদের বক্তব্যে, ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের ঘটনা এবং ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চারনেতা হত্যাকাণ্ডের ঘটনার ধারাবাহিকতায় ওই দিনই বাংলাদেশ সেনাবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তার অনুসারী সেনা সদস্যদের নিয়ে এক অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি করেন। চরম উদ্বেগ-উৎকণ্ঠা, অনিশ্চয়তা ও ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে কেটে যায় চারদিন। এক পর্যায়ে ৬ নভেম্বর গভীর রাতে সেনাবাহিনীর সাধারণ সিপাহীগণ ঐক্যবদ্ধ হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। সেই অভ্যুত্থানে স্বতঃস্ফূর্ত সমর্থনে আপামর জনতা রাজপথে নেমে আসেন। সিপাহী-জনতার মিলিত সেই বিপ্লবে বন্দি অবস্থা থেকে মুক্ত হন সেনাপ্রধান জিয়াউর রহমান। পাল্টা অভ্যুত্থান ঠেকাতে গিয়ে প্রাণ হারান খালেদ মোশাররফ ও তার কতিপয় অনুসারী। পরদিন ৭ নভেম্বর সর্বস্তরের সৈনিক ও জনতা সম্মিলিতভাবে নেমে আসেন ঢাকার রাস্তায়, ছড়িয়ে পড়ে সারাদেশে। অভূতপূর্ব এক সংহতির নজির সৃষ্টি হয় দেশের রাজনীতিতে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, যুগ্মআহ্বায়ক নেসার আহমেদ, মোহিউদদীন আনোয়ার জাহাংগির, এটিএম আলম, মোহাম্মদ কাইয়ুম, লায়লা মাহাবুব, কামরুন নাহার কনা, আব্দুল হাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াশিংটন ডিসি বিএনপি’র মোজনু মিয়া, জাহিদ খান, আব্দুল মুক্তাদির, আরিফ উল ইসলাম, শাহাজাহান সিরাজ।
অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্যে জহির খান সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আন্তরিক অভিনন্দন জানান।

