• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ময়মনসিংহে এ্যাব প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ১২:২১
আপডেট: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ১২:২১

ময়মনসিংহে এ্যাব প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ

এগ্রিকালচারিস্টস’ এসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাব- এর উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর জন্মদিন উপলক্ষে শনিবার, নভেম্বর ২৬, ২০২২, সকাল ১০টায় উজান কাশিয়ার চর (হাজীর মোড়), ময়মনসিংহে আলোচনা সভা ও দোয়া এবং দুস্থ অসহায় মহিলা, প্রতিবন্ধী ও প্রান্তিক ৩০০ কৃষকদের মাঝে দেশনায়ক তারেক রহমান এর পক্ষ থেকে বিনামূল্যে হাঁস, মুরগী, ছাগল, সবজির বীজ, ফলজ-বনজ গাছের চারাসহ কৃষিজ উপকরণ বিতরন করেছে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির (ময়মনসিংহ বিভাগ) সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহপ্রচার সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাবের সদস্য সচিব প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মোঃ শহিদুল হক, প্রফেসর ড. আব্দুল কদ্দুস, প্রফেসর ড. মোঃ খায়রুল হাসান ভুইঁয়া, প্রফেসর ড. আহমেদ খায়রুল হাসান, প্রফেসর ড. রুহুল আমিন, প্রফেসর ড.মোঃ আবুল কালাম আজাদ, প্রফেসর ড. মনির হোসেন, প্রফেসর ড. মোঃ ইলিয়াস হোসেন, প্রফেসর ড. মোঃ আব্দুল কাফি, প্রফেসর ড. মোঃ বদিউজ্জামান পিন্টু , প্রফেসর ড. তোফাজ্জল হোসেন হাওলাদার, প্রফেসর ড. আলী হোসেন শিমুল প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন এ্যাব কেন্দ্রীয় নেতা গৌরিপুরের কৃতি সন্তান কৃষিবিদ ড. শফিকুল ইসলাম শফিক, কৃষিবিদ নূরুন নবী ভূইয়া শ্যামল, কৃষিবিদ শেখ মোহাম্মদ শফি শাওন, কৃষিবিদ একেএম আনিসুজ্জামান আনিস, কৃষিবিদ ড. আকিকুল ইসলাম আকিক, কৃষিবিদ আহসান হাবীব প্রান্ত, কৃষিবিদ মুসা তালুকদার চমক, কৃষিবিদ জোনায়েদ টিটু, কৃষিবিদ ডা. মোজাম্মেল হক খান সোহেল, কৃষিবিদ নজরুল ইসলাম, এ্যাব ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক কৃষিবিদ কে আই এফ সবুর, এ্যাব ঢাকা জেলা চ্যাপ্টারের সভাপতি কৃষিবিদ ইয়ার মাহমুদ, বাকৃবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক কৃষিবিদ জসীম উদ্দিন জনি, এ্যাব ঢাকা জেলার সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. শাহাদাত হোসাইন পারভেজ, এ্যাব পার্বত্য চট্টগ্রাম জেলা চ্যাপ্টারের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,এ্যাব নোয়াখালী জেলা চ্যাপ্টারের সাধারণত সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ সুজন।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মো হেলাল উদ্দিন, কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, কৃষিবিদ সরোয়ার হোসেন, কৃষিবিদ ওয়াহিদা ইয়াসমিন লিপি, কৃষিবিদ শফিউল্লাহ, কৃষিবিদ সাইফুর রহমান খালিদ, কৃষিবিদ জিয়াউর রহমান রেফি, কৃষিবিদ আতিকুজ্জামান আকন্দ, কৃষিবিদ ড. ফারহানা দিবা, আশরাফুল হক, মো মনিরুজ্জামান, আশরাফুজ্জামান সহ আর অনেকেই।
এ্যাব ময়মনসিংহ জেলা চ্যাপ্টারের সভাপতি কৃষিবিদ মনির উদ্দিন, সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. মাহবুবুর রহমান মুন্না, কৃষিবিদ মাহমুদুর রহমান চৌধুরী তারেক, কৃষিবিদ সাদেকুজ্জামান সাদেক, কৃষিবিদ ড. নাজমুল হক আপেল, কৃষিবিদ জাহিদুল আবেদিন মিশু, কৃষিবিদ শরীফুল ইসলাম, কৃষিবিদ মারুফ গনি, কৃষিবিদ সামিউল আউয়াল, কৃষিবিদ তারিফুল সৌরভ অংশগ্রহণ করেন।
মহানগর কৃষক দলের আহ্বায়ক কৃষিবিদ আবুল খায়ের দীপু, দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীনও অংশ নেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ আতিকুর রহমান, আহ্বায়ক বাকৃবি ছাত্রদল, মোঃ শফিকুল ইসলাম, সদস্য সচিব বাকৃবি ছাত্রদল, শেকৃবি ছাত্রদলের সভাপতি কৃষিবিদ আহমেদুল কবির তাপস, দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাসুদ মিয়া। আরও উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহবায়কদ্বয় এ এম শোয়েব ও তরিকুল ইসলাম তুষারসহ অনেকেই।
উক্ত অনুষ্ঠানে সহস্রাধিক বিএনপি ও এর অংগ সংগঠনের সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন প্রফেসর ড. এ.কে ফজলুল হক ভূইয়া, সভাপতি এ্যাব বাকৃবি চ্যাপ্টার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ ড. একেএম মাহবুবুর রশীদ গোলাপ, সাধারণ সম্পাদক, এ্যাব বাকৃবি চ্যাপ্টার।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন এ্যাব বাকৃবি চ্যাপ্টার নেতৃবৃন্দ।