• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

২০০৮ সালের নির্বাচনই সব সমস্যার মূলে : মিন্টু

প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ ৮:৩০
আপডেট: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ ৮:৩০

96625

২০০৮ সালের নির্বাচনই সব সমস্যার মূলে : মিন্টু

ত রহমান কোকো ক্রীড়া সংসদ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আব্দুল আউয়াল মিন্টু ব‌লেন, আমরা শুধু ২০১৪ এবং ১৮ সা‌লের নির্বাচন নিয়ে পড়ে থাকি। কিন্তু আসল সমস্যা ২০০৮ সালের ডিসেম্বর থেকে শুরু হয়। এই নির্বাচনকে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন বলা যাবে না।

তি‌নি ব‌লেন, ওই নির্বাচনের মাধ্যমে ১/১১ প্রেতাত্মা আওয়ামী লীগকে ক্ষমতা দখল করার সুযোগ করে দিয়েছে। তবে দুঃখের বিষয় বিএনপিতে এ নিয়ে কোনো কথা বলা হয়নি।

বিএনপির এ ভাইস চেয়ারম্যান ব‌লেন, আওয়ামী লীগের চরিত্রের মধ্যে এ ধরনের কিছু বৈশিষ্ট্য আছে। এদের প্রধান কাজ হলো জনগণের অধিকার হরণ করা। তারা ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার কে‌ড়ে নি‌য়ে‌ছে। তাদের কাজ হ‌লো স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করা। তা‌দের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, দুর্নীতি এবং দেশের সম্পদ লুটপাট করা। দেশের এমন কোনো সম্পদ নেই যা তারা লুটপাট করছে না।

দে‌শের অর্থনীতি নি‌য়ে সরকারের বক্তব্য উ‌ল্টো দাবি করে আব্দুল আউয়াল মিন্টু ব‌লেন, মূল্যস্ফীতি মানুষ বলে ১৫ থেকে ১৬ শতাংশ। কিন্তু তারা বলে ৯ শতাংশ মূল্যস্ফীতি। অন্যদিকে দেশে তিন বছর যাবত ডলার নেই। তারপরও যখন তারা আর ৮৪ টাকা ধরে রাখতে পারেনি, তার পর দাম বেড়ে টাকার মান কমে এখন প্রতি ডলার ১০৮ টাকায় দাঁড়িয়েছে। মিথ্যা বলার বৈশিষ্ট্য আওয়ামী লীগের মধ্যে আছে।

তি‌নি ব‌লেন, সকালে ঘুম থেকে উঠে তারা বলে আমরা নাকি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু আমি তো দেখি চাল, ডাল যা কিছু আমরা উৎপাদন করি তার বড় একটা অংশ আমাদের আমদানি করে চাহিদা মেটাতে হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন আলম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com