• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ক্রাচে ভর করে বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশে সাদ্দাম

প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ২:২৯
আপডেট: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ২:২৯

ক্রাচে ভর করে বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশে সাদ্দাম

বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২, সন্ধ্যা পৌনে ৬টা। রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রবেশ করতেই দেখা মিলল ক্রাচে ভর করে হাঁটছেন এক যুবক। হাতে দুটি শপিং ব্যাগে পুরোনো কাপড়। তিনি বিএনপির গণসমাবেশ যোগ দিতে দুই দিন আগেই রাজশাহীতে এসেছেন।
ওই যুবকের নাম সাদ্দাম হোসেন। তিনি নওগাঁর সাপাহার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। বছরখানেক আগে দুর্ঘটনায় পায়ে আঘাতপ্রাপ্ত হন তিনি। তারপর থেকে ডান পায়ে তেমন জোর পান না। তাই ক্রাচে ভর দিয়ে চলেন।
সাদ্দাম হোসেন বলেন, বিগত ১৫ বছর ধরে এই অবৈধ সরকার রাতের ভোটে জোর করে ক্ষমতা দখল করে আছে। আমাদের মা বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করেছে। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বলতে চাই, আপনাদের দেখিয়ে দিতে চাই বিএনপি এখন শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। আমরা এই আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করে দেব।
তিনি আরও বলেন, আমি দলকে ভালোবাসি তাই কোনো প্রকার বাধা আমাকে আটকে রাখতে পারবে না। আমার এক পায়ে আঘাত লেগে আছে তবুও আমি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যাব।
এদিকে বিএনপির বিভাগীয় সমাবেশেকে ঘিরে দুই দিন আগেই রাজশাহীতে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা নেতাকর্মীরা সমাবেশস্থল রাজশাহী মাদরাসা মাঠের পাশে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জড়ো হয়েছেন। সেখানে ত্রিপল বিছিয়ে শুয়ে বসে সময় পার করছেন তারা।