• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিডিয়া

রাজশাহীতে বিএনপির গণসমাবেশ মিডিয়া কার্ডে খালেদা-তারেকের ছবি, সাংবাদিকদের আপত্তি

প্রকাশ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ৩:০৯
আপডেট: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ৩:০৯

966357

রাজশাহীতে বিএনপির গণসমাবেশ মিডিয়া কার্ডে খালেদা-তারেকের ছবি, সাংবাদিকদের আপত্তি

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ চলছে। সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের জন্য বিশেষ ‘মিডিয়া কার্ড’ ইস্যু করেছে বিএনপি। কার্ডে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি রয়েছে। এ নিয়ে আপত্তি জানিয়ে মিডিয়া কার্ড বর্জন করেছেন রাজশাহীর সাংবাদিকরা। প্রতিবাদ জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন।

শুক্রবার রাতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানজিমুল হকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সমাবেশের সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের মধ্যে বিএনপির দেওয়া মিডিয়া কার্ডে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ কারাবন্দি এক আসামির ছবি ছাপানো হয়েছে। এ কারণে মিডিয়া কার্ডটি আরইউজের পক্ষ থেকে বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা গণমাধ্যমকর্মীরা কেউ সমাবেশস্থলে এই কার্ড গলায় ঝুলিয়ে বা সঙ্গে নিয়ে যাব না। সমাবেশে যদি ঢুকতে বাধা দেওয়া হয়, তাহলে আমরা সমাবেশ বয়কট করব।’

এ নিয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম বলেন, তারা আপত্তি তোলার পর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিকদের এই ধরনের কার্ড ঝোলানোর দরকার নেই। কার্ড ছাড়াই প্রবেশ করতে পারবেন।

সূত্রঃ সমকাল


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com