• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্বাস্থ্য

করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে ২০ ডিসেম্বর

প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ৪:৪৩
আপডেট: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ৪:৪৩

করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে ২০ ডিসেম্বর

দেশে করোনা টিকার চতুর্থ ডোজ আগামী ২০ ডিসেম্বর থেকে দেয়া হবে। ষাটোর্ধ্ব মানুষ চতুর্থ ডোজ আগে পাবেন।

মঙ্গলবার রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর।
তিনি বলেন, সচিবালয়, ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল, মুগদা মেডিকেল জেনারেল হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের কেন্দ্র এই টিকা দেওয়া হবে।

অতিরিক্ত মহাপরিচালক বলেন, প্রতি কেন্দ্রে ন্যূনতম একশ জনকে টিকা দেওয়া হবে। এরপর দুই সপ্তাহ তাদের পর্যবেক্ষণে রাখা হবে।

এর আগে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমাদের হাতে টিকা আছে। চতুর্থ ডোজ টিকা দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। টিকা দেওয়ার ব্যাপারে টেকনিক্যাল কমিটিরও সম্মতি আছে। দ্রুত এ টিকা দেওয়া শুরু হবে। 


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com