• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপির ডাকে ভুয়া সমাবেশ হয় : কাদের

প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ৩:২২
আপডেট: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ৩:২২

বিএনপির ডাকে ভুয়া সমাবেশ হয় : কাদের

বিএনপি ডাকা সমাবেশকে ভুয়া আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাদের ৮টা সমাবেশ এক করলেও আওয়ামী লীগের একটি সমাবেশের সমান হবে না।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা একটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম সম্মেলনে বক্তৃতাকালে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির ডাকে ভুয়া সমাবেশ। আওয়ামী লীগ সমাবেশ ডাকলেও বাস্তবে হয় মহাসমাবেশ। এটা হলো বাস্তবতা।

সেতুমন্ত্রী বলেন, তাদের (বিএনপি) ৮টা সমাবেশ এক করলেও আওয়ামী লীগের সমাবেশের সমান হবে না। যেখানে বঙ্গপোসাগরের ঢেউ আছড়ে পড়েছে।

ছাত্রলীগকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে সংগঠনটির সাবেক এই সভাপতি বলেন, ছাত্রলীগ আমাদের প্রথম যৌবনের প্রেম। ছাত্রলীগ আমাদের বার্ধক্যের নিঃশ্বাস।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা পরবর্তী জেনারেশনকে নিয়ে ভাবেন। তাই তার টার্গেট ২১০০ সাল।