• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ৯:৩০
আপডেট: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ৯:৩০

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মিন্টো রোডে ডিএমপি কমিশনারের কার্যালয়ে বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও সন্ধ্যা ৭টার পর সেখানে পৌঁছান বিএনপির প্রতিনিধিদল।

বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।