• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে বিএনপি নেতারা

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ১১:০৭
আপডেট: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ১১:০৭

সমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে বিএনপি নেতারা

১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শাহজাহানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় এ বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর বিএনপির প্রতিনিধিদল মির্জা আব্বাসের বাসায় বৈঠকে বসেছে।