• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জরুরী বৈঠকে বিএনপি

প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ২:৩৪
আপডেট: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ২:৩৪

জরুরী বৈঠকে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ফের জরুরি বৈঠকে বসছেন। শুক্রবার(৮ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে এ বৈঠক শুরু হওয়ার কথা।

চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ভার্চুয়ালি যুক্ত হয়ে এ বৈঠকে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতরাতে বিএনপি মহাসবিচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটর সদস্য মির্জা আব্বাসের আটকের পর এ জরুরী বৈঠক ডাকা হয়।

এর আগে বুধবার বিকালে পুলিশ ও বিএনপির সংঘর্ষের পর রাতে জরুরী বৈঠকে বসেন তারা।