• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে লন্ডন মহানগর বিএনপি প্রতিবাদ অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ৫:২৬
আপডেট: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ৫:২৬

বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে লন্ডন মহানগর বিএনপি প্রতিবাদ অনুষ্ঠিত

সরকারের পেটুয়া বাহিনী পুলিশ ও যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসী কর্তৃক বিএনপি’র নেতাকর্মীদের গুলি করে হত্যা, কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে জাতীয় নেতৃবৃন্দ সহ নেতা কর্মীদের গণগ্রেফতার,বর্বরোচিত হামলা,নির্যাতন ও শান্তিপূর্ণ সমাবেশ করতে বাধা প্রদান সহ সারাদেশে অসংখ্য নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লন্ডন মহানগর বিএনপির উদ্যোগে গতকাল ৮ ডিসেম্বর বৃহস্পতিবার লন্ডনের আলতাব আলী পার্কে এক তাৎক্ষণিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

লন্ডন মহানগর বিএনপি’র সভাপতি মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম বলেন , ফ্যাসিস্ট মিডনাইট এই সরকার দেশের জনগণের ভাবি দেওয়া সহ গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য যারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে সেই দলের নেতা কর্মীদেরকে নির্যাতন হত্যা করে ও যখন সমাবেশগুলোতে গণজোয়ার ঠেকাতে পারছে না ঠিক তখনই সরকার তাদের পেটুয়া বাহিনীর সাথে তাদের দলের সন্ত্রাসীদের অস্ত্র দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জনসাধারণের উপর আতর্কিতভাবে গুলি চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা করে জাতীয় নেতৃবৃন্দ সহ শত শত নেতা কর্মীদেরকে গ্রেফতার করে জনগণের দাবির আন্দোলন বন্ধ করার শেষ ব্যর্থ চেষ্টা করছে। কিন্তু জনগণ আজকে জেগে উঠেছে তাদেরকে আর দাবিয়ে রাখা যাবে না অবিলম্বে এই সরকারের পতনে ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।
সভায় আরো বক্তব্য রাখেন লন্ডন মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ. সহ-সভাপতি আব্দুর রব. সহ-সভাপতি কদর উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল শরীফ মোহাম্মদ করিম, সহ-সাধারণ সম্পাদক তুহিন মোল্লা, আইন বিষয়ক সস্পাদক মোঃ শাহনেওয়াজ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক সৈয়দ আতাউর রহমান, যুব বিষয়ক সম্পাদক জমির আলী, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মাকসুদুল হক শাকুর, আমির হোসেন, রানা আহমেদ সোহেল, মুজিবুর রহমান, আব্দুল হক শাওন, হোসেন আহমদ, শেরওয়ান আলী, মোঃ আশরাফুল আলম, আল মোনিম, হেদায়েতুল ইসলাম, সামসুল হক, সাঈদ সারোয়ার টিটু, ইফতেখার হোসেন চৌধুরী সাকী, নাঈম তালুকদার, মো:ফজল আহমদ, আলী হোসাইন, গোলজার আহমদ, মোঃ তারেক উদ্দিন, আলী উজ্জল, কামাল আহমদ. শুভাশীষ দাশ. শাহরিয়ার জয় প্রমুখ।