• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

খালেদা জিয়ার বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

প্রকাশ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ৩:০০
আপডেট: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ৩:০০

খালেদা জিয়ার বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে হঠাৎ করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকেই গুলশানের বাসা ‘ফিরোজা’র সামনের রাস্তার দুই দিকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

শামসুদ্দিন দিদার বলেন, ‘হঠাৎ করে সকাল থেকেই বিএনপি চেয়ারপারসনের গুলশানের ৭৯ নম্বর রোডের ১নং বাসভবনে (ফিরোজায়) অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া বাসার কাছাকাছি স্থানে অতিরিক্ত ডিবি পুলিশও অবস্থান করছে।’

এর আগে গত শনিবার (৩ ডিসেম্বর) বাসভবনের সামনে (ফিরোজায়) অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং এই রোডের দুই পাশেই চেকপোস্ট বসানো হয়েছিলো।