• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

বাঙালি বধূর চরিত্রে দেখা দিলেন রানি

প্রকাশ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ১১:২১
আপডেট: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ১১:২১

বাঙালি বধূর চরিত্রে দেখা দিলেন রানি

‘বান্টি অউর বাবলি ২’ দিয়ে খুব একটা সাড়া পাননি। এবার ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ দিয়ে ফিরছেন রানি মুখার্জী। সম্প্রতি ছবিতে তার লুক প্রকাশ করা হয়েছে। এই ছবিতে রানিকে এক জন বাঙালি বধূর চরিত্রে দেখা যাবে। ছবির প্রেক্ষাপট নরওয়ে। সত্য ঘটনা অবলম্বন করেই ছবিটি তৈরি করেছেন পরিচালক অসীমা ছিব্বর। 

পারিবারিক অশান্তি এবং সন্তান প্রতিপালনে গাফিলতির কারণে মায়ের থেকে সন্তানকে আলাদা করে নরওয়ে সরকার। সন্তানের অভিভাবকত্ব ফিরে পেতে এক জন মায়ের লড়াই এই ছবির মূল উপজীব্য।
চলতি বছরের মে মাসে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় ছবির মুক্তি। ২০২৩-এর মার্চ মাসে মুক্তি পাবে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’।