• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে প্রেম নিয়ে বিস্ফোরক মন্তব্য মাইলাইকার

প্রকাশ: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ১১:১৪
আপডেট: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ১১:১৪

১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে প্রেম নিয়ে বিস্ফোরক মন্তব্য মাইলাইকার

আরবাজ খানের সঙ্গে ১৭ বছরের সংসার জীবনের ইতি টেনে বলিউড ড্যান্সকুইন মালাইকা অরোরা প্রেম করছেন ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে। আর এ নিয়ে সমালোচনার তীর যেন বারবার তার দিকেই ছুটে যায়। সম্প্রতি ফের সমালোচনার মুখে পড়েছেন এ অভিনেত্রী। 

সম্প্রতি এক সাক্ষাৎকারের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে অর্জুনের সঙ্গে প্রেম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মালাইকা।

মালাইকা বলেন, আমি শুধু বয়সে বড় নই, বরং নিজের চেয়ে কম বয়সী ব্যক্তির সঙ্গে ডেট করছি। এটি আমার সাহস। কিন্তু আমি তার জীবন খারাপ করছি না। আমি সবাইকে বলতে চাই— তার জীবন নষ্ট করছি না, অর্জুন কাপুর কোনো স্কুলগামী বাচ্চা নন, যে নিজের পড়াশোনা মন দিয়ে না করে অন্য কিছু করে বেড়াচ্ছে। আর এমনও নয় যে, আমরা ক্লাস ফাঁকি দিয়ে ডেট করছি।

অভিনেত্রী আরও বলেন, অর্জুন এবং আমি দুজনেই অ্যাডাল্ট। সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক। নিজেদের জীবনের যে কোনো সিদ্ধান্ত আমরা নিজেরাই নিতে পারি। যদি একজন বয়স্ক মানুষ একজন অল্প বয়সি মেয়েকে বিয়ে করেন, তখন তিনি ভালো খেলোয়াড়। আর এর উল্টোটা ঘটলেই, সবাই বলতে শুরু করে শুধু যৌনতার জন্য নারীটি এমন করছেন। কিন্তু কেন তখন এটিকে স্বাভাবিকভাবে নিতে পারেন না আপনারা?

এর আগে মালাইকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। যদিও বিষয়টি অর্জুন একেবারেই অস্বীকার করেন এবং এ সম্পর্কিত প্রশ্নে সংবাদমাধ্যমকর্মীদের ওপর ব্যাপক ক্ষিপ্ত হন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com