• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ডিএমপির চার ডিসিকে বদলি

প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ৪:৪০
আপডেট: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ৪:৪০

ডিএমপির চার ডিসিকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে পদায়ন বা বদলি করা হয়েছে। গতকাল রবিবার (১১ ডিসেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার আব্দুল মোমেনকে (সদরদফতার ও প্রশাসন) থেকে ট্রাফিক বিভাগে (গুলশান), উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলামকে ট্রাফিক বিভাগ (গুলশান) থেকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে।
এছাড়া উপ-পুলিশ কমিশনার আল বেলী আফিফাকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ থেকে সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগে এবং উপ-পুলিশ কমিশনার মো. তানভীর সালেহীন ইমনকে সদর দফতর ও প্রশাসন হিসেবে পদায়ন বা বদলি করা হয়েছে।