• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বিএনপির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল রোববার : ইসি আলমগীর

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ৩:২২
আপডেট: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ৩:২২

বিএনপির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল রোববার : ইসি আলমগীর

বিএনপি’র ছেড়ে দেওয়া শূন্য আসনের উপনির্বাচনের তফসিল আগামী রোববার(১৮ ডিসেম্বর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর এ কথা জানান।

আলমগীর বলেন, ‘রোববার আমাদের কমিশন সভা রয়েছে। সে সভায় শূন্য আসনের উপনির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে সিডিউল রয়েছে। সভাশেষে নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।’

ঠিক কবে হতে পারে নির্বাচন এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো.আলমগীর বলেন, ‘সরকারি ছুটি, পাবলিক পরীক্ষা এবং ধর্মীয় উৎসব আছে কিনা তা দেখেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’

নির্বাচনে ভোটগ্রহণ হবে ইভিএমে এবং সিসি ক্যামেরার বিষয়ে সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শূন্য আসনের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা কাজ করবেন এ বিষয়ে কমিশন সভায় সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।

সামনের নির্বাচনে বিএনপিকে ডাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘আমরা নির্ধারিত কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাব না। আমাদের তফসিল ঘোষণা হবে সবদলের প্রতি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com