• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ছাত্রলীগে পদ পেতে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা

প্রকাশ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ৮:৪০
আপডেট: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ৮:৪০

ছাত্রলীগে পদ পেতে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা

ছাত্রলীগের কমিটিতে পদপ্রত্যাশীদের এবার ৫০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়েছে। রংপুরের কাউনিয়া উপজেলা ও কলেজ শাখার নেতৃত্বে আসার প্রতিযোগিতার এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগসহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রংপুরের কাউনিয়া উপজেলার কলেজ মাঠে শুরু হয় কর্মীসভা। দীর্ঘ সময় ধরে কর্মীসভার পর পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত গ্রহণ শেষে ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই থেকে করা প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়। টানা ৩০ মিনিটে ৫০ নম্বরের এ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় অর্ধশতাধিক পদপ্রত্যাশী।

Add New

শিপুল নামে এক পদপ্রত্যাশী জানান, এবার রংপুর জেলা ছাত্রলীগ যে উদ্যোগ গ্রহণ করেছে তাকে আমি সাধুবাদ জানাই। আগে নেতৃত্ব নির্বাচনে তেলবাজরা স্থান পেত। এখন আর তা হবে না। বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সম্পর্কে যারা ভালো জানবে এবং ওই পরিবার থেকে যারা আসবে তারাই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন এবং নেতা নির্বাচিত হবেন।

সার্বিক বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একেএম তানিম আহসান চপল জানান, আমরা দায়িত্ব পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে এটি প্রথম উপজেলা ও কলেজে সাংগঠনিক সম্মেলন। ছাত্রলীগ শিক্ষার্থীদের সংগঠন। কাজেই শুধু এ উপজেলা নয় রংপুর জেলার সব ইউনিটে এভাবে পরীক্ষা নিয়ে নেতৃত্ব বাছাই করা হবে।