• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ভূমিধসে আটজনের মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ১১:৪৯
আপডেট: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ১১:৪৯

মালয়েশিয়ায় ভূমিধসে আটজনের মৃত্যু

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে একটি ক্যাম্পিং সাইটে ভূমিধসের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। খবর বিবিসির।

ভূমিধসের সূত্রপাত কীভাবে তা স্পষ্ট নয়। ভারি বৃষ্টিপাত বা ভূমিকম্পের পর সাধারণত ভূমিধসের ঘটে। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এর আগে কোনও ভারি বৃষ্টিপাত বা ভূমিকম্প হয়নি। কাদায় চাপা পড়ে থাকতে পারে এমন লোকদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে কর্তৃপক্ষ।
ক্যাম্পিং সাইটে ৯০ জনের বেশি লোক ছিল। মালয়েশিয়ার ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, তারা এখন পর্যন্ত ৫৩ জনকে উদ্ধার করেছে। আরও কয়েকজন নিখোঁজ রয়েছে।

মালয়েশিয়ার পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী নিক নাজমি বিন নিক আহমাদ টুইটারে বলেছেন, ‘প্রার্থনা করছি যেন নিখোঁজদের দ্রুত খুঁজে পাওয়া যায়’।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com