সাধ্যের মধ্যে মানসম্পন্ন খাবারের প্রতিশ্রুতি নিয়ে রাজধানীর বাড্ডা ডিআইটি প্রজেক্টে যাত্রা শুরু করল সুইমিংপুল এবং রুফটপ সুবিধাসহ ‘এ জেড রেস্টুরেন্ট অ্যান্ড লাউঞ্জ।’
মেরুল বাড্ডা ও মধ্য বাড্ডার মাঝামাঝি অবস্থিত দক্ষিণ বারিধারা আবাসিক এলাকা (ডিআইটি প্রজেক্ট) ১২ নাম্বার রোডে ১৬ ডিসেম্বর রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক হাজী হাছান উদ্দিন। এখানে মিলবে নানা ধরনের অ্যাপিটাইজার, স্যুপ, নুডলস, বার্গার, স্যান্ডউইচ, সেট মেন্যু, পাস্তা, পিজ্জা, বার বি কিউ, বিভিন্নরকমের সালাদ ও ডেজার্ট।
রয়েছে বৈচিত্র্যময় পানীয়ের সম্ভার- কফি, হট চকলেট, কোল্ড কফি, স্মুদি, প্রোটিন স্মুদি ও বৈচিত্র্যময় মকটেইল। পাশাপাশি রয়েছে অনলাইনে খাবার অর্ডার দেওয়ার ব্যবস্থা।
রেস্টুরেন্টটির উদ্যোক্তা হাজী মো. আলমগীর হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ব্যবসার চাইতেও ভোক্তা সন্তুষ্টি তাদের প্রধান উদ্দেশ্য।

