• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ইভিএমে কত আসনে ভোট হবে তার সিদ্ধান্ত জানুয়ারির মধ্যেই

প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ৩:৪০
আপডেট: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ৩:৪০

ইভিএমে কত আসনে ভোট হবে তার সিদ্ধান্ত জানুয়ারির মধ্যেই

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ‘কত আসনে ইভিএমে ভোট হবে তার সিদ্ধান্ত হবে জানুয়ারির মধ্যেই। এখন যে পরিমাণ ইভিএম আছে তা দিয়ে ৭০টি আসনে ভোট করা যাবে। বাকিটা নির্ভর করে কি পরিমাণ বাজেট পেলাম তার ওপর।’

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইসি মো. আলমগীর বলেন, ‘২০২৩ সালের জানুয়ারিতে পর্যাপ্ত বাজেট পেলে ১৫০ আসনে ইভিএমে ভোট হবে। তবে, ফেব্রুয়ারিতে বাজেট পেলে হবে না।’