• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আমার বিশ্বাস নির্বাচনে মুক্তিযোদ্ধারা পাশে থাকবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ৩:০০
আপডেট: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ৩:০০

আমার বিশ্বাস নির্বাচনে মুক্তিযোদ্ধারা পাশে থাকবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তিযুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধু জনগণকে সম্পৃক্ত করে স্বাধীনতা আন্দোলনের ডাক দেওয়ায় আপামর বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এজন্য বর্তমান সরকার স্বাধীনতার এই বীর সেনানিদের প্রাপ্য সম্মান দিয়ে মূল্যায়ন করছে। তাই আমার বিশ্বাস আসছে নির্বাচনে মুক্তিযোদ্ধারা সরকারের পাশে থাকবেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘সরকার মুক্তিযোদ্ধাদের জন্য নানা সুবিধা দিয়েছে। হাসপাতাল করা হয়েছে। সেখানে তাদের ফ্রি চিকিৎসা করার ব্যবস্থা আছে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম)-সহ বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।