• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কারাবন্দি রুহুল কবির রিজভীর মুক্তি ও সুচিকিৎসা দাবি

প্রকাশ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ৫:৫৩
আপডেট: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ৫:৫৩

কারাবন্দি রুহুল কবির রিজভীর মুক্তি ও সুচিকিৎসা দাবি

কারাবন্দি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তি ও সুচিকিৎসা দাবি করেছেন তার স্ত্রী আরজুমান আরা বেগম।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি জানান।

তিনি বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিকসসহ নানা জটিল রোগে আক্রান্ত। এর আগে তিনি হার্ট অ্যাটাক করেছিলেন, আক্রান্ত হয়েছিলেন ভয়াবহ করোনায়। দুই বারই তিনি মৃত্যুর কাছ থেকে ফিরে এসছেন। বর্তমানে কারাগারে তিনি প্রচন্ডভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

আরজুমান আরা বেগম আরো বলেন, তার আগের রোগগুলো আরো বেড়েছে। করোনায় তার ফুসফুসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় তাকে সবসময় গরম পানি খেতে হতো । কারাগারে তিনি সে সুবিধা পাচ্ছে না।

কারাগারে রিজভীকে ডিভিশন দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, অতীতে ডিভিশন পেলেও এখন তাকে ডিভিশন দেওয়া হচ্ছে না। সে এতটাই অসুস্থ হয়ে পড়ছে যে, সে অন্যের সহায়তা ছাড়া একা চলাফেরা করতে পারে না। বাথরুমেও যেতে হয় অন্যের সহায়তায়।

তিনি অবিলম্বে রিজভীর মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান।