• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করে: কাদের

প্রকাশ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ২:৩৪
আপডেট: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ২:৩৪

বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করে: কাদের

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সংগঠনের গঠনতন্ত্র মেনে নিয়মিত সম্মেলন করে অন্য কোনো দল আছে কি-না জানা নেই।’

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘জাতীয় সম্মেলনের মাধ্যমে আমরা দেশের মানুষকে স্বতঃস্ফূর্ত এই বার্তা দিতে চাই, আমরা জনগণের পাশে আছি, পাশে থাকবো। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করবো। আওয়ামী লীগ রুলিং পার্টি, একাধারে টানা তিন মেয়াদে ক্ষমতায় কিছু সমস্যা থাকে। যেমন- যিনি নেতৃত্বে আছেন তিনি থাকতে চান আবার নতুন কেউ পদে আসার আকাঙ্খা থাকতে পারে। দুই মিলে অনেক সময় কনফ্লিক্ট তৈরি হয়ে যায়। কিছু কিছু জায়গায় সমস্যা হয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ২৪ ডিসেম্বর রাষ্ট্র কাঠামো মেরামত করতে কর্মসূচি দিয়েছিলো। তাদের শুভবোধের উদয় হয়েছে। কর্মসূচি পিছিয়ে ৩০ ডিসেম্বর নিয়েছে। তবে তারা তাদের কর্মসূচি থেকে সরে গেছে মনে করার কারণ নেই।’

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘শত সেতু, শত সড়ক উদ্বোধন হয়েছে। মেট্রোরেল, টানেল আসছে। আমাদের রূপপুর, পায়রা এগুলো তাদের জন্য মনের জ্বালা বাড়ানোর জন্য যথেষ্ট।’