• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপির ১০ দফা দাবির সমর্থনে বিভিন্ন জেলায় এলডিপির গণমিছিল

প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ১১:৩০
আপডেট: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ১১:৩০

বিএনপির ১০ দফা দাবির সমর্থনে বিভিন্ন জেলায় এলডিপির গণমিছিল

বিএনপির পূর্বঘোষিত গণমিছিলে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার বিভিন্ন জেলায় গণমিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি। বগুড়া, পঞ্চগড়, পাবনা, চাঁদপুর, ময়মনসিংহ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় গণমিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

ময়মনসিংহে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর আওরঙ্গজেব বেলাল। তিনি বলেন, শত বাধা উপেক্ষা করে ময়মনসিংহের মানুষ এই গণমিছিলে অংশ নিয়েছে। বাংলাদেশের মানুষ আর গুম, খুন মামলা চায় না। যারা দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করছে, তাদের নামে মামলা হয় না অথচ আমাদের নামে হাজারো মিথ্যা মামলা। আজকের মিছিলে তাদের বিরুদ্ধে স্লোগান হবে। দলীয় সরকারের অধীনে ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচন করে এই সরকার ক্ষমতায় আসছে। যতই ষড়যন্ত্র হোক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।